সাইবার নিরাপত্তা ও নাগরিক প্রাইভেসির ভারসাম্য রক্ষা
সারসংক্ষেপ / মূল বার্তা
ডেটা সুরক্ষা আইনের সঠিক প্রয়োগ নাগরিকের ব্যক্তিস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনলাইন আর্থিক জালিয়াতি, গুজব ছড়ানো এবং হ্যাকিংয়ের মতো ঘটনা দিন দিন সাধারণ মান মানুষের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। ব্যাংক ও সরকারি সেবার ডিজিটালাইজেশনের সাথে সাথে সাইবার নিরাপত্তার আধুনিকায়ন অবশ্যম্ভাবী।
তবে নিরাপত্তা নিশ্চিতে যে আইন প্রনয়ন করা হয়, তা যেন কোনোভাবেই বাকস্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতার পথে অন্তরায় না হয়ে দাঁড়ায়। আইনের অপব্যবহার রোধে বিচার বিভাগের তদারকি অপরিহার্য।
প্রযুক্তি সচেতনতা বাড়াতে সাধারণ জনগণের মধ্যে সচেতনতামূলক ক্যাম্পেইন বাড়ানো এবং সাইবার ক্রাইম ইউনিটের দক্ষতা বৃদ্ধি করা সময়োপযোগী পদক্ষেপ হবে।
সৌজন্যে: কালের কণ্ঠ
© সকল স্বত্ব সংশ্লিষ্ট সংবাদপত্রের সংরক্ষিত।